৩১ অক্টোবর, ২০২৬ ১০:৪৭ এএম

সরকারের কাছে এমপি ফজলুর রহমানের ‘মানসিক চিকিৎসার’ দাবি জানাচ্ছি: এ বি জুবায়ের 

সরকারের কাছে এমপি ফজলুর রহমানের ‘মানসিক চিকিৎসার’ দাবি জানাচ্ছি: এ বি জুবায়ের 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের ‘মেন্টাল ট্রিটমেন্টে’র দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজ সেবা সম্পাদক এ বি জুবায়ের।

তিনি বলেছেন, ‘ফজলুর রহমানকে এই বক্তব্য পরিহার করে ঢাবি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন আর এই ধরনের মন্তব্য না করেন, সেজন্য তার মানসিক চিকিৎসাও প্রয়োজন।’

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

এ বি জুবায়ের লেখেন, ‘বিএনপির এমপি ফজলুর রহমানের জরুরি ভিত্তিতে মানসিক চিকিৎসা প্রয়োজন। ঢাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের কাছে ওনার মেন্টাল ট্রিটমেন্টের দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এই লোক দুই দিন পরপর ঢাবি নিয়ে বাজে মন্তব্য করে আসছেন। ‘উচ্চতর মাদ্রাসা’ বলার পর আজকে আবার বলেছেন, ঢাবিতে যারা পড়ে তারা নাকি অমানুষ। ঢাবি নাকি অমানুষ তৈরি করে! অথচ এই বাংলাদেশ সৃষ্টি এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাবির অবদান অসামান্য।’

জুবায়ের আরও বলেন, ‘ফজলুর রহমানকে এই বক্তব্য পরিহার করে ঢাবি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন আর এই ধরনের মন্তব্য না করেন, সেজন্য তার মানসিক চিকিৎসাও প্রয়োজন। যার থাকার কথা পাগলাগারদে, তাকে এনে সংসদে বসালে তো এমনই হবে।’

প্রসঙ্গত, রাজধানীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রোগ্রামে আয়োজিত প্রোগ্রামে ফজলুর রহমান বলেন ঢাবিতে লেখাপড়া বলে কি কিছু আছে? এখান থেকে কেউ ভর্তি হওয়া উচিত? এটা তো মাদ্রাসা—একটা সিনিয়র মাদ্রাসা। অমানুষদের একটা জায়গা হয়ে গেছে। এটা কি দরকার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে কি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমন জায়গায় নিয়ে যেতে হবে?

তিনি আরও উল্লেখ করেন, ঢাবি এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানায় পরিণত হয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম ও নিজামীর ছবি টাঙানো হয়, তারাই নাকি জাতির নেতা! সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তো আমি চিন্তাই করি না।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক