১১ অক্টোবর, ২০২৬ ০৪:২৭ পিএম

সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা: স্বাস্থমন্ত্রী

সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা: স্বাস্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী কয়েক বছরের মধ্যে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মাতৃ ও নবজাতকের মৃত্যুহার কমানো এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে মিডওয়াইফদের দক্ষতা বৃদ্ধি ও এ খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

আজ রোববার (১১ অক্টোবর) জার্মানির বার্লিনে আয়োজিত এক মন্ত্রী পর্যায়ের ‘মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্যনিরাপত্তায় দক্ষিণ-দক্ষিণ অংশীদারত্ব: সংকট থেকে সহনশীলতার পথে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে  তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি মা ও নবজাতকের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের মাধ্যমে গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, জরুরি চিকিৎসার জন্য রেফারেল এবং প্রসব-পরবর্তী সেবার মান উন্নয়ন সম্ভব।

মিডওয়াইফদের পেছনে বিনিয়োগকে ব্যয় হিসেবে না দেখে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি। মন্ত্রীর মতে, এ খাতে বিনিয়োগ বাড়ানো গেলে মা ও নবজাতকের মৃত্যুহার কমানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যব্যয়ও হ্রাস করা সম্ভব।

মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো আধুনিকায়নের কাজ চলছে। পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ, সিমুলেশনভিত্তিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যকর্মীর সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান ও শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করছে। এ ছাড়া মাতৃস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্যসেবা সম্প্রসারণে উন্নয়ন সহযোগীদের অবদানের প্রশংসা করেন তিনি। এ ক্ষেত্রে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ভূমিকার কথাও উল্লেখ করেন।

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমেও মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সংকটকালেও জীবনরক্ষাকারী মাতৃস্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে মিডওয়াইফরা সম্মুখসারিতে থেকে কাজ করছেন।

মন্ত্রী আরও বলেন, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের জন্যও মিডওয়াইফদের দক্ষতা বৃদ্ধি এবং এ খাতে বিনিয়োগ অব্যাহত রাখা জরুরি। এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

এমআর/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক