১০ অক্টোবর, ২০২৬ ০৪:৪০ পিএম

ভাতা বৃদ্ধি ও নিরাপত্তাসহ তিন দফা দাবিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে রামেক ইন্টার্নদের স্মারকলিপি

ভাতা বৃদ্ধি ও নিরাপত্তাসহ তিন দফা দাবিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে রামেক ইন্টার্নদের স্মারকলিপি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধি, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিরা। আজ শনিবার (১০ অক্টোবর) তাঁদের রাজশাহী সফরকালে এ স্মারকলিপি দেওয়া হয়।

ইন্টার্ন চিকিৎসকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মেসি স্থাপন ও সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসকদের সুরক্ষায় আইন বাস্তবায়ন, হাসপাতালে হামলা প্রতিরোধ, জরুরি বিভাগে পুলিশি নিরাপত্তা এবং পর্যাপ্ত সিসিটিভি স্থাপনসহ কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা এবং পূর্বঘোষিত নবম গ্রেডের মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা যৌক্তিকভাবে বৃদ্ধি করা।

ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিরা জানান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাঁদের দাবিগুলো গুরুত্বসহকারে শুনেছেন এবং সেগুলো বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়িত হবে। তাঁদের মতে, এসব দাবি পূরণ হলে ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক