এশিয়ান ট্যুরিজম ফেয়ারে মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে অংশ নিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজু (এমসিএইচজি)। তিন দিনব্যাপী এই মেলা চলবে শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উদ্বোধনী দিনে হাসপাতালটির স্টলে উপস্থিত ছিলেন ক্যান্সার চিকিৎসায় ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ওয়াং লিগেন। তিনি মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজুর রেডিয়েশন অনকোলজির চিফ ফিজিশিয়ান। প্রথম দিনেই হাসপাতালের স্টলে আসেন বহু দর্শনার্থী। তাঁদের স্বাগত জানায় হাসপাতালের বাংলাদেশ অফিসের প্রতিনিধিদল।
সংশ্লিষ্টদের তথ্য মতে, চীনের গুয়াংজুর মডার্ন ক্যান্সার হসপিটাল ক্যান্সার চিকিৎসায় বিশেষায়িত সেবা প্রদান করে। রোগীর অবস্থা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে ব্যক্তিভিত্তিক চিকিৎসা পরিকল্পনা করা হয়। হাসপাতালটির চিকিৎসা সুবিধার মধ্যে রয়েছে মিনিমালি ইনভেসিভ পদ্ধতিসহ বিভিন্ন ক্যান্সার চিকিৎসা প্রযুক্তি।
হাসপাতালের চিকিৎসাসেবা
বাংলাদেশি রোগী ও তাঁদের পরিবারের চিকিৎসাযাত্রা সহজ করতে হাসপাতালের বাংলাদেশ অফিস স্থানীয় সমন্বয় ও রোগী সহায়তায় কাজ করছে। এর মধ্যে রয়েছে মেডিকেল রিপোর্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো, চিকিৎসকের পরামর্শ ও অ্যাপয়েন্টমেন্টের সমন্বয় এবং চিকিৎসার প্রক্রিয়া সম্পর্কে তথ্য পেতে সহযোগিতা। পাশাপাশি ভিসার প্রয়োজনীয় কাগজপত্র, বিমানযাত্রা ও চীনে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে হাসপাতালে যাতায়াতের বিষয়ে সহায়তা সমন্বয় করা হয়।
রোগী সহায়তা সেবা
হাসপাতালের সংশ্লিষ্ট টিমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রোগী ও স্বজনদের ভাষাগত সহায়তা, হাসপাতালে ভর্তি, থাকা-খাওয়ার তথ্য এবং চিকিৎসা শেষে ফলোআপ যোগাযোগেও সহযোগিতা করা হয়। এর উদ্দেশ্য হলো বিদেশে চিকিৎসা নিতে গিয়ে রোগী ও পরিবারের যোগাযোগ ও ব্যবস্থাপনাগত জটিলতা কমানো।
আন্তর্জাতিক রোগীদের সহায়তা
মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি রোগীদের কাছে ক্যান্সার চিকিৎসা ও সহায়তা কার্যক্রমের তথ্য পৌঁছে দেওয়া এবং স্থানীয় স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতের অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে কাজ করছে এমসিএইচজি বাংলাদেশ টিম।
এমইউ/