০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৬ পিএম

বিসিপিএসের ডেন্টিস্ট্রি অনুষদের সদস্য হলেন ডা. কামরুল হাসান

বিসিপিএসের ডেন্টিস্ট্রি অনুষদের সদস্য হলেন ডা. কামরুল হাসান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ডা. মো. কামরুল হাসান। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট হেড এবং অর্থোডন্টিকস ও ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক বিভাগের প্রধান হিসেবে কর্মরত করছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিসিপিএসের সেক্রেটারি অধ্যাপক ফেরোজ কোয়াদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ২০ জুলাই ২০২৬ অনুষ্ঠিত বিসিপিএসের ২২৬তম কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী ডা. কামরুল হাসানকে ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। চিঠি অনুযায়ী, জুলাই থেকে দুই বছরের জন্য এ মনোনয়ন কার্যকর হবে।

বিসিপিএস কর্তৃপক্ষ চিঠিতে ডা. কামরুল হাসানের ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির মর্যাদা ও সুনাম আরও সমুন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

ডা. কামরুল হাসান রিসার্চ মেথডলজি ও মেডিকেল ইডুকেশনে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক