গাজায় স্বাস্থ্য স্থাপনার ওপর হামলা বন্ধের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস দেশটির স্বাস্থ্যসেবা অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে টেড্রোস বলেন, ‘গত ১ আগস্ট আল-আকসা হাসপাতালের কাছে একটি চিকিৎসাসামগ্রীর গুদামে ইসরাইলি হামলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়েছে। এর মধ্যে ডব্লিউএইচও সরবরাহ করা কিছু সামগ্রীও ছিল। হামলায় আল-আকসা হাসপাতালেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা স্থাপনায় কখনো হামলা চালানো উচিত নয়। এগুলোকে কোনোভাবেই সামরিকীকরণ করা যাবে না।’
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্বাস্থ্যসেবা খাতের ওপর প্রায় এক হাজার হামলার ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি। এসব হামলায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১ হাজার ৭০০ জন।
একই সময়ে গাজায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ৭৪ হাজার মানুষ আহত হয়েছেন বলে ডব্লিউএইচও উল্লেখ করেছে।
গাজায় চলমান সংঘাতের মধ্যে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসাসামগ্রীর গুদামে হামলার ঘটনায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা উদ্বেগ জানিয়ে আসছে। স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে এসব স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও বারবার জানানো হচ্ছে।
এমআর/
ধর্মীয় মূল্যবোধভিত্তিক উদ্যোগে দেশে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য
দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত