২৭ জুলাই, ২০২৬ ১১:২৮ এএম

ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত খুলনা বক্ষব্যাধি হাসপাতাল তত্ত্বাবধায়ক

ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত খুলনা বক্ষব্যাধি হাসপাতাল তত্ত্বাবধায়ক
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: যক্ষ্মা বা টিবি রোগীদের চিকিৎসার সরকারি কেন্দ্র খুলনা বক্ষব্যাধি হাসপাতাল। আর সেই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ এমরান হোসেনে বিরুদ্ধে ছয় মাসে একদিনও অফিস না করার অভিযোগ উঠছে।

জানা গেছে, কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. মুহাম্মদ এমরান হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে উপযুক্ত দণ্ড কেন প্রদান করা হবে না তা জানতে ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সম্প্রতি স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

 স্বাস্থ্য সচিবের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনি সরকারি কর্মকর্তা হিসেবে বায়োমেট্রিক হাজিরায় রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও হাজিরা না দিয়ে ১৮০ পঞ্জিকা দিনের (ছয় মাস) মধ্যে ১৩৮ কর্মদিবস ছিল, যেখানে আপনার উপস্থিতির হার শূন্য শতাংশ। এ ছাড়া আপনি ম্যানুয়াল হাজিরা খাতায় কোন স্বাক্ষর করেন না এবং দাপ্তরিক ও প্রশাসনিক কার্যাবলী সম্পন্নের লক্ষ্যে মাঝে মাঝে কর্মস্থলে উপস্থিত হন। সংশ্লিষ্ট অফিসের প্রশাসনিক শাখা হতে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অনুমোদিত কোন ছুটির আবেদনপত্র পাওয়া যায়নি এবং প্রায়শই আপনি অননুমোদিতভাবে কর্মস্থলে ত্যাগ করেন।

এতে আরও বলা হয়েছে, আপনার এই অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য।

চিঠিতে আরও বলা হয়, কেন আপনাকে এই বিধিমালার অধীনে উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, সে বিষয়ে এ নোটিশ প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে, আপনি ব্যক্তিগত শুনানি চান কিনা তাও জানাতে নির্দেশ প্রদান করা হলো।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক