১১ জুলাই, ২০২৬ ১১:০৮ এএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১০ জুলাই) সরকারি কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে।

ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রধান হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, ২৪ জুন পরপর আঘাত হানা দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত চার হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। উপকূলীয় লা গুয়াইরার পুরো এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এ ছাড়া আরও কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ আছেন।

রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার প্রথম ভূমিকম্পের মাত্র ৩৯ সেকেন্ড পরই সাত দশমিক পাঁচ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে এটিই ছিল ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে বহুতল আবাসিক ভবনগুলো মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়।

উদ্ধারকারী দলগুলো আর কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে। জীবিত ব্যক্তিদের উদ্ধারে অভিযান বন্ধ করে দিয়েছে তারা। তবে স্বজনদের মরদেহ খুঁজে বের করে মর্যাদাপূর্ণভাবে সৎকার করার আশায় অনেক পরিবারের সদস্য এখনো ধ্বংসস্তূপে খোঁজ চালিয়ে যাচ্ছেন।

গত শুক্রবার (১০ জুলাই) কারাকাসে রিখটার স্কেলে তিন মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়। দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সেবাব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। দেশটির সামনে এখন পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়টি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘ গত বুধবার (৮ জুলাই) ভেনেজুয়েলায় ভূমিকম্প-পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনায় জরুরিভিত্তিতে প্রায় ৩০ কোটি ডলারের আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ পুনরুদ্ধার কাজে খরচ করার জন্য বিদেশে জব্দ থাকা দেশের সম্পদ মুক্ত করার আহ্বান জানিয়েছেন। রদ্রিগেজ বুধবার জানিয়েছেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় জব্দ থাকা ভেনেজুয়েলার প্রায় ৩০ টন সোনা ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছে আবেদন করেছেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও