৩০ জুন, ২০২৬ ১১:৪০ পিএম

উপজেলা হাসপাতালে আনসার মোতায়েনের নির্দেশ, বেতন-ভাতা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি

উপজেলা হাসপাতালে আনসার মোতায়েনের নির্দেশ, বেতন-ভাতা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আগামী ১ জুলাই থেকে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের গত ২৫ মে চিঠির সূত্র ধরে সোমবার (২৯ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সেবাকে সহজিকরণের লক্ষ্যে নব সৃজিত ৫টি উপজেলাসহ ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা বিভাগের সংযুক্ত তালিকা অনুযায়ী যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোপূর্বে অঙ্গীভূত আনসার মোতায়েন রয়েছে তা সমন্বয়পূর্বক প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে অঙ্গীভূত আনসার আগামী ০১/০৭/২০২৬ তারিখ হতে মোতায়েন করে বাস্তবায়ন প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এদিকে একই দিন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরুল হাসান স্বাক্ষরিত আলাদা চিঠিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনে সম্মতি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, আনসার নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুকূলে বারাদ্দের পরিবর্তে আনসার ও ভিডিপির সংশ্লিটি কোডে বরাদ্দ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে ২৯ জুন জারি করা চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা সহজ ও নিরাপদ রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাঁচ হাজার আনসার সদস্যের বেতন-ভাতা বাবদ বার্ষিক ১১৯ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা ব্যয় হবে। এ অর্থ আনসার ও ভিডিপির সংশ্লিষ্ট বাজেট কোডে বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।

এদিকে স্বাস্থ্য সেবা বিভাগ আনসার সদস্যদের বেতন-ভাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধে সম্মতি দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক