২০ জুন, ২০২৬ ০৮:২৯ পিএম

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৬০ জন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৬০ জন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) নয় জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন রয়েছেন।

২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ জন। চলতি বছরে এ যাবত মোট চার হাজার ৪১৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২০ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চার হাজার ৬৮০ জন। এর মধ্যে ৬২ দশমিক নয় শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক এক শতাংশ নারী রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক