০৮ জুন, ২০২৬ ০৪:৪২ পিএম

নিউইয়র্কে বিএমএসআরআই'র চেয়ারম্যান ও ড‍্যাব সভাপতিকে সংবর্ধনা

নিউইয়র্কে বিএমএসআরআই'র চেয়ারম্যান ও ড‍্যাব সভাপতিকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডোনার ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন-আল-রশিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইস্টস নাবান্না পার্টি হলে এই সংবর্ধনা দেওয়া হয়।

বর্ণাঢ্য এই ‘সংবর্ধনা ও মতবিনিময়’ আয়োজন করে উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশি ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিডিএফএনএ এবং পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেসালিস্টের  চিফ অ্যাডভাইজর ডা. মুজিবুর রহমান মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ‍্যালাবামার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএনএ) ও মেডিসিন বিশেষজ্ঞ ইনফামারি হেল্থের প্রাক্তন সভাপতি ডা. জামাল উদ্দিন, নিউইয়র্কের বিডিএফএনএ ও এনেস্থেশিওলজিস্ট সহ-সভাপতি ড. মোস্তাফিজুর রহমান টিংকু এবং প্রাইম হেল্থ মেডিকেলের পরিচালক ও সিইও ডা. নীল এন টিংকু।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের জেফারসন ইউনিভার্সিটির বিডিএফএনএ এবং ফ্যাকাল্টি সভাপতি ড. ইবরুল চৌধুরী। অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ড. নাসরিন শাহানা চাঁদনী, ডা. মাহবুবুর রহমান লিপন এবং ডা. খায়রুল সিদ্দিক রিপন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালের বিডিএফএনএ এবং সিনিয়র সায়েন্টিস্ট সাধারণ সম্পাদক ড. জাহিদ দেওয়ান শামীম।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তা বাংলাদেশ এবং উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং স্বাস্থ্যসেবা খাতে নতুন উদ্যোগ নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টির সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের সংযোগ স্থাপনে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিডিএনএফএ এবং ড‍্যাবসহ দেশে-বিদেশে অন‍্যান‍্য চিকিৎসকদের সংগঠন সহযোগিতা  ও টেকনলজি ট্রান্সফারসহ চিকিৎসা সেবার সার্বিক মান উন্নয়নে পজেটিভ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, বিডিএফএনএ একটি অলাভজনক পেশাজীবী সংগঠন। জন্মলগ্ন থেকেই এই সংগঠন স্বাস্থ্যসেবা ও কমিউনিটির কল্যানে কাজ করে যাচ্ছে। বিগত কভিড-১৯ মহামারির সময় সংগঠনের সাথে সম্পৃক্ত চিকিৎসকগণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে জনস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত