০৮ মে, ২০২৬ ০৪:৫২ পিএম

ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি গ্রেপ্তারের নিন্দা বিএফএমবির  

ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি গ্রেপ্তারের নিন্দা বিএফএমবির  
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ‘দালাল’ আখ্যা দিয়ে বেশ কয়েকজন ওষুধ কোম্পানির প্রতিনিধি গ্রেফতারের নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফাউন্ডেশন (বিএফএমবি)। আজ শুক্রবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই প্রতিবাদ জানানো হয়। 

এতে বলা হয়, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা কোনোভাবেই দালাল নয়, তারা দেশের বড় সম্পদ। তাদের সবাই কমপক্ষে অনার্স বা মাস্টার্স পাশ। এই মানুষগুলো দেশের ওষুধের সঠিক সরবরাহ প্রদানে নিয়মিত তথ্য আনয়ন, ডাক্তার ভিজিট এবং মার্কেটিংয়ের কাজে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। তাদের দ্রুত মুক্তি এবং ভবিষ্যতে এমন লজ্জাজনক কাজ থেকে বিরত থাকতে প্রশাসনসহ দায়িত্বরত সকলকে উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএফএমবির আহ্বায়ক মনোজিৎ কুমার রায়। 

তিনি বলেন, ফাউন্ডেশন মনে করে, ৯৮ শতাংশ ওষুধের যোগানদাতা বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো ব্যাপকভাবে দেশের মানুষকে পরোক্ষভাবে সেবা দিয়ে যাচ্ছে। এই নিবেদিতপ্রানগুলো রাত-দিন পরিশ্রম করে জরুরি সেবক হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিচ্ছে। তারা দালাল নয়, বরং হালাল কাজেই আমাদের পাশে আছে।

জেএইচ/টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত