০৮ মে, ২০২৬ ১২:৪৬ পিএম

বিপিএফ নর্দান ইউনিভার্সিটি শাখার নতুন কমিটি গঠন

বিপিএফ নর্দান ইউনিভার্সিটি শাখার নতুন কমিটি গঠন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম (বিপিএফ) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে।

আজ শুক্রবার (৮ মে) বিপিএফ কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর যৌথভাবে এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ জাহিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত এই কমিটিতে দেশের বিভিন্ন স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত অভিজ্ঞ ফার্মাসিস্ট, গবেষক, উদ্যোক্তা ও মেধাবী শিক্ষার্থীদের সমন্বয় রয়েছে।

নবনির্বাচিত সভাপতি আশরাফ জাহিদ বলেন, ‘আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। শিক্ষার্থীদের পেশাগত মানোন্নয়ন এবং ফার্মাসিস্টদের ঐক্যবদ্ধ রাখাই আমাদের মূল লক্ষ্য।’

সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম একটি সেবামূলক প্ল্যাটফর্ম। আমরা শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শাখাটিকে আরও গতিশীল করে তুলব।’

কমিটির মূল লক্ষ্য হলো ফার্মেসি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং ফার্মেসি পেশার উন্নয়ন।

নির্বাহী কমিটির সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক শিক্ষার্থী ও পেশাজীবী দায়িত্ব পেয়েছেন।

কমিটির অধীনে আগামী এক বছরে সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি, জনসচেতনতামূলক ক্যাম্পেইন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন, গবেষণা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, বিপিএফের উপদেষ্টা পরিষদে রয়েছেন আইসিডিডিআর,বি’র সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. জাহেদ মাসুদ, হার্ভার্ড মেডিকেল স্কুল (যুক্তরাষ্ট্র)-এর আশরাফুল ইসলাম টিংকু, বিভিন্ন দেশি-বিদেশি গবেষক, উদ্যোক্তা ও ফার্মাসিউটিক্যাল খাতের অভিজ্ঞ ব্যক্তিরা।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত