০৭ মে, ২০২৬ ০২:১৪ পিএম

ডা. জাকির হোসেনের মায়ের মৃত্যুতে বাপির শোক

ডা. জাকির হোসেনের মায়ের মৃত্যুতে বাপির শোক
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: ‎বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বাপি) মহাসচিব ও ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেনের মা বেগম জেবুন্নেসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি।

বুধবার (৬ মে) ‎এক শোকবার্তায় বাপির সভাপতি আবদুল মুক্তাদির এবং মহাসচিব মোহাম্মদ হালিমুজ্জামান মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জেবুন্নেসা ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

এ ছাড়া বাপির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যরাও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক