১৮ এপ্রিল, ২০২৬ ০১:১৫ পিএম

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনায় প্রশাসনিক ক্ষমতা চান ইউএইচএফপিওরা

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনায় প্রশাসনিক ক্ষমতা চান ইউএইচএফপিওরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উপজেলা পর্যায়ে অবৈধ ও মানহীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনায় প্রশাসনিক ক্ষমতা চেয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা (ইউএইচএফপিও)। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইউএইচএফপিওদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আইন প্রয়োগের এ ক্ষমতা চান তারা।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইউএইচএফপিওরা বলেন, ‘উপজেলা পর্যায়ে লাইসেন্সবিহীন অবৈধ ডায়াগনোস্টিক সেন্টার, ক্লিনিক হাসপাতাল ও ওষুধের দোকানে ইউএইচএফপিওগণকে প্রায়শ অভিযান চালাতে হয়। তাই জনগণের স্বাস্থ্যসেবার মান ঠিক রাখতে এই সকল অভিযান পরিচালনার জন্য ইউএইচএফপিওদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক ক্ষমতা বা আইন প্রয়োগের ক্ষমতা প্রদান করা দরকার।’

এ সময় কলাপাড়ার ইউএইচএফপিও ডা. শংকর প্রসাদ অধিকারীর দুর্ঘটনার তথ্য তুলে ধরলে প্রধানমন্ত্রী এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইউএইচএফপিওর দুর্ঘটনায় নিপতিত হওয়া অত্যন্ত দুঃখজনক। ওই সময় ‍উনার মাথায় যদি হেলমেট থাকতো, বিষয়টি অত গুরুতর না-ও হতে পারে পারতো। একজন স্বাস্থ্যকর্মী হিসেবে এই বিষয়টা যদি আপনি অনুসরণ করেন, তাহলে অন্যদেরকেও বলতে পারবেন। এটা একটি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। তাই নয় কি?’

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক