১৩ এপ্রিল, ২০২৬ ০৪:২৯ পিএম

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
ফাইল ছবি

মেডিবয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। আর সন্দেহজনক মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৫৬।

আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ জনে। সন্দেহজনক রোগীর সংখ্যা ১০ হাজার ৯৫৪। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৬৯ জন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক