০৯ মার্চ, ২০২৬ ০২:০৫ পিএম

নওগাঁ মেডিকেলের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এনডিএফের ইফতার মাহফিল

নওগাঁ মেডিকেলের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এনডিএফের ইফতার মাহফিল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), নওগাঁ জেলা শাখা। রোববার (৮ মার্চ) নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. ইসকেন্দার হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. লুৎফর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান আলাল এবং নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম।

এনডিএফ নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে।

সভাপতির বক্তব্যে ডা. জিল্লুর রহমান বলেন, প্রতি বছরের মতো এবারও এনডিএফ নওগাঁ জেলা শাখা ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সবার মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশেষ দোয়া পরিচালনা করেন ডা. জিল্লুর রহমান। পরে সবার অংশগ্রহণে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত