ঢাবির শনিবারের তিন প্রফের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসা অনুষদের অধিভুক্ত সকল মেডিকেল কলেজের শনিবারের (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় ২য়, ৩য় ও ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২৫ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তাক আহাম্মদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়, ‘স্মারক নং: বিশেষ-১ তারিখ: ১৯-১২-২০২৫ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধিভুক্ত সকল মেডিকেল কলেজের ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের ২য়, ৩য় ও ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২৫ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হল। পূর্বনির্ধারিত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে আগামী ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।’
‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ করা হলো’—যোগ করা হয় নোটিসে।
এমইউ/