১৪ ডিসেম্বর, ২০২৫ ০৩:২৪ পিএম

ওসমান হাদীর স্বাস্থ্যের অগ্রগতি নেই, ঝুঁকিপূর্ণ ব্রেইন স্টেম: চিকিৎসক

ওসমান হাদীর স্বাস্থ্যের অগ্রগতি নেই, ঝুঁকিপূর্ণ ব্রেইন স্টেম: চিকিৎসক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ মো. ওসমান হাদীর স্বাস্থ্যের কোনো অগ্রগতি নেই। ক্ষতিগ্রস্ত ব্রেন স্টেম অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে তাঁর সার্বিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে মেডিকেল বোর্ড মিটিং শেষে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ। মিটিংয়ে উপস্থিত ছিলেন বোর্ডের সকল সদস্য।

তিনি আরও বলেন, ‘শরীফ ওসমান হাদীর মস্তিষ্কের সিকিস্ক্যানের রেজাল্ট খুবই খারাপ এসেছে। রিপিট সিটি স্কেনে প্রচুর অক্সিজেন স্বল্পতা লক্ষ্য করা গেছে। মস্তিষ্কের একাধিক জায়গায় রক্ত জমাট বাঁধার মতো পাওয়া গেছে। ব্রেইন স্টেমের আঘাতের জায়গা এখনো খারাপ অবস্থায় আছে। এটাই এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।’

চলমান চিকিৎসায় ওসমান হাদীর স্বাস্থ্যের কোনো অগ্রগতি নেই জানিয়ে তিনি বলেন, ‘আগের মতোই খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। সার্বিক অবস্থা অপরিবর্তিত বলা যায়।’

‘এ ছাড়া ফুসফুস আগের মতোই আছে। এই অঙ্গটি সাপোর্টে চলছে। কিডনির কার্যক্রম স্বাভাবিক আছে’—যোগ করেন ডা. আহাদ।

এর আগে ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে টেলি কনফারেন্সের যোগাযোগ করা হয়।

এ বিষয়ে ডা. আব্দুল আহাদ বলেন, ‘বিদেশে নেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত না। বোর্ডের তরফ থেকে কেস সামারি প্রস্তুত করা হয়েছে। হাসপাতাল গ্রহণ করলে পরিবার এ ব্যাপারে চিন্তা করতে পারে। তবে থাইল্যান্ড, ব্যাংকক নাকি সিঙ্গাপুর নেওয়া হচ্ছে, তা এখনই নিশ্চিত করে বলার সুযোগ নেই। যেই হাসপাতাল গ্রহণ করবে, সে দিকেই রাষ্ট্র চিন্তা করতে পারে। এ ছাড়া বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কি-না, এটি এখনো চূড়ান্ত হয়নি।’

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদী। রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা মোটর সাইকেলের আরোহী থেকে খুব কাছ থেকে ওসমান হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এর পর মোটর সাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাঁকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক