ডেন্টাল সার্জনদের নতুন সংগঠন এডেক্স’র যাত্রা শুরু
মেডিভয়েস রিপোর্ট: যাত্রা শুরু করেছে ডেন্টাল সার্জনদের নতুন সংগঠন অ্যাকামেডি অব ডেন্টাল এক্সিলেন্স (এডেক্স)। আজ সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে এক রেস্টুরেন্টে বৈজ্ঞানিক সেমিনারের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়।
ডা. মোস্তাফিজুর রহমানকে নতুন কমিটির আহ্বায়ক ও ডা. মোহাম্মদ আরশাদকে সদস্য সচিব করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হয়েছেন ডা. শাহনাজ বেগম, ডা. হাসিনা মাহমুদা ফেরদৌসী মমতা, ডা. মোসাম্মাত শাহানা খাতুন ও ডা. ফুয়াদ আল হাসানাত। আরও যুগ্ম সদস্য সচিব হলেন ডা. জোবাইদা আশরাফি মিষ্টি।
এডেক্স’র কার্য নির্বাহী সদস্য হলেন ডা. মো. ইমরান হোসাইন, ডা. কাজী খদেমুল ইসলাম তোফা, ডা. রুহুল আমিন সরকার, ডা. মো. মাহাদি হাসান মাসুম, ডা. মো. আল আসিফ আবেদিন, ডা. ফায়েজ উদ্দিন আশিক, ডা. আবু তালহা মো. মাহি, ডা. মো. আরিফুর রহমান, ডা. শাহরিয়ার মাহফুজ পিয়াস, ডা. হাবিবুর রহমান ফাহিম, ডা. ইকরাম হোসাইন হৃদয়, ডা. মোহাম্মদ এনায়েত উল্লাহ মিশকাত, ডা. মাসুম বিল্লাহ, ডা. শাহনেওয়াজ নাঈম, ডা. ওমর ফারুক ও ডা. শারিয়ার ওসামা।
যাত্রা শুরুর অনুষ্ঠান দেশের বিভিন্ন জেলার ডেন্টাল সার্জন, শিক্ষার্থী ও গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি দক্ষতা বিনিময়, আধুনিক ডেন্টাল প্রযুক্তি ও ক্লিনিক্যাল অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমৃদ্ধ হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ওয়াজেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ড. এস এম আনোয়ার সাদাত ও ড. শাহানাজ বেগম।
অনুষ্ঠানের চেয়ারপারসন ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ও হাসপাতাল অংশের সহকারী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।
বৈজ্ঞানিক সেশনে সেমিনারের মূল আকর্ষণ ছিল তিনটি তথ্যবহুল ও আপডেটেড বৈজ্ঞানিক সেশন, যেখানে বক্তারা তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য এবং আধুনিক ডেন্টাল কৌশল নিয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ‘হাউ টু ডিল মাইনর ওরাল সার্জারি ইন আওয়ার রুটিন প্রাকটিস’ শীর্ষক আলোচনায় রুটিন ডেন্টাল প্র্যাকটিসে মাইনর ওরাল সার্জারির নিরাপদ ও দক্ষ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. মোস্তাফিজুর রহমান।
তার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল রোগীর মেডিকেল হিস্ট্রি মূল্যায়ন ও সার্জিকাল রিস্ক অ্যাসেসমেন্ট, নিরাপদ লোকাল অ্যানেস্থেসিয়া প্রয়োগ, এক্সট্রাকশন, এবসেস ড্রেনেজ ও ফ্রেনেক্টমি—ইত্যাদির সঠিক ধাপ, সার্জারির সময় এটরোমেটিক টিসু হ্যান্ডলিং এবং ইনফেকশন কন্ট্রোল, ব্লিডিং কন্ট্রোল, ড্রাই সকেট প্রিভেনশন ও নার্ভ ইনজুরির ম্যানেজমেন্ট ও কার্যকর পোস্টপারেটিভ কেয়ার নির্দেশনা।
পর্বটি তরুণ সার্জনদের রুটিন সার্জারির আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টিপস অ্যাপ ট্রিকস ফর প্রেডিক্ট্যাবল এনডোডোন্টিক প্রাকটিস—শীর্ষক আলোচনায় আধুনিক এন্ডোডন্টিক চিকিৎসায় সফলতা অর্জনের বিভিন্ন এভিডেন্স বেইজড কৌশল তুলে ধরেন ডা. ইমরান হোসেন। তার আলোচনার মূল দিকগুলো ছিল—
১. সঠিক ডায়াগনোসিসে ইমেজিংয়ের (CBCT) ব্যবহার, ২. গ্লাইড পাথ নিশ্চিতকরণ, শপিং টেকনিক ও ইরিগেশন প্রোটোকল, ৩. রোটারি ইন্সট্রুমেন্টেশনের সুবিধা, ৪. অবটুরেশনের এর সময় সাধারণ ভুল ও সেগুলোর প্রতিকার, ৫. কার্ভড ক্যানেল নেগোসিয়েশনের ট্রিকস এবং ৬. ট্রিটমেন্ট ফেইলিউর কমানোর বৈজ্ঞানিক নির্দেশনা।
তার সেশন এন্ডোডন্টিক চিকিৎসাকে আরও পূর্বানুমানযোগ্য ও মানসম্মত করতে সহায়তা করে।
সেমিনারের হাউ টু ইম্প্রোভ আওয়ার ডেইলি প্রাইভেট প্রাকটিস—শীর্ষক আলোচনায় প্রাইভেট প্র্যাকটিসের মানোন্নয়ন, রোগী ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বাস্তব কৌশল তুলে ধরেন ডা. মো. আব্দুল আজিজ সোহেল। তার আলোচনার মূল বিষয়সমূহ—
১. ক্লিনিক ম্যানেজমেন্ট ও স্টাফ প্রশিক্ষণ, ২. কার্যকর পেশেন্ট কমিউনিকেশন, ৩. এভিডেন্স-বেইজড ট্রিটমেন্ট প্ল্যানিং, ৪. ইনফেকশন কন্ট্রোল ও স্টেরিলাইজেশন প্রোটোকল স্ট্যান্ডার্ডাইজেশন, ৫. মডার্ন ডেন্টাল ম্যাটেরিয়ালস ও মিনিমাল ইনভেসিভ টেকনিকস, ৬. ডিজিটাল ডেন্টিস্ট্রির প্রয়োগ, ৭. রোগী ধরে রাখা ও পেশেন্ট স্যাটিসফ্যাক্টিন বৃদ্ধি ও ৮. এথিক্যাল প্রাকটিসের গুরুত্ব।
এ সেশনটি নতুন প্র্যাকটিশনারদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করে।
অনুষ্ঠানে অংশ নেন রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে কর্মরত শতাধিক ডেন্টাল সার্জন।
সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে তারা নিয়মিতভাবে আরও উচ্চমানের ডেন্টাল সেমিনার, হাতে-কলমে শেখার কর্মশালা এবং গবেষণামূলক কার্যক্রম আয়োজন করবে, যা তরুণ ডেন্টাল সার্জনদের পেশাগত উৎকর্ষ ও আধুনিক ডেন্টাল কেয়ারে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমইউ/