উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের পদ বৃদ্ধি করায় এনডিএফের শুভেচ্ছা
মেডিভয়েস রিপোর্ট: ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের পদ সৃজন করে তা দুইটিতে উন্নীত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ উপলক্ষে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ডেন্টাল শাখা।
মঙ্গলবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদ সৃজনের বিষয়টি জানানো হয়। পরদিন এনডিএফ ডেন্টাল শাখার সভাপতি অধ্যাপক ডা. নুরুল আমিন ও সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারের এই পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানায়।
বিজ্ঞপ্তিতে বলাহয়, ‘৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেন্টাল সার্জনের পদ দুইটিতে উন্নীত করায় এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিভাগীয় অফিসে ৫ম, ৬ষ্ঠ ও ৯ম গ্রেডের পদ সৃজনের (চলমান) উদ্যোগ নেওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, পরিচালক (প্রশাসন) এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এনডিএফ ডেন্টাল বিভাগ।
পদ সৃজনের ফলে এনডিএফ এর ঘোষিত আট দফা দাবীর একটি আংশিক পূরন হয়েছে জানিয়ে এনডিএফের ডেন্টাল নেতারা বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে আমাদের আট দফা দাবির বাকীগুলোর পুর্নাঙ্গ বাস্তবায়ন হোক।’