১৩ অক্টোবর, ২০২৫ ০৪:২৯ পিএম

ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানোর আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানোর আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার
ছবি: মেডিভয়েস ফাইল

মেডিভয়েস রিপোর্ট: দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই বাস্তবতায় দেশের প্রতিটি জেলায় ক্যান্সার চিকিৎসা ও সচেতনতা নিশ্চিত করতে বেশি সংখ্যক ক্যান্সারের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নূরজাহান বেগম বলেন, ‘শুধু স্তন ক্যান্সার নয়, এখন দেশে সব ধরনের ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনসহ আরও সচেতন হতে হবে। পাশাপাশি, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রম পৌঁছে দেওয়া যায়।’

তিনি জানান, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক লিনাক মেশিন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকার ইতোমধ্যে ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ছয়টি লিনাক মেশিন কেনার প্রক্রিয়া শুরু করেছে। কয়েক মাসের মধ্যেই মেশিনগুলো দেশে চলে আসবে।

দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আমলাতান্ত্রিক জটিলতাকে অন্যতম প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আপনারা জানলে অবাক হবেন, একটি ফাইল একজন কর্মকর্তার কাছেই এক মাস দশ দিন পড়ে ছিল। বলুন, এভাবে উন্নয়ন কীভাবে এগিয়ে যাবে?’ তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের অর্থের সীমাবদ্ধতা রয়েছে। তাই সবসময় চিকিৎসকদের বিদেশে পাঠানো সম্ভব নয়। তবে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের দেশে এনে অভিজ্ঞতা অর্জন করা যায়। এতে তো কোনো বাধা নেই। স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে উদ্যোগী হতে হবে।’

জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। হয়তো আমরা কেউ থাকবো না। তবে আমাদের গড়া গ্রামীণ ব্যাংক ও এনজিও সবসময় আপনাদের পাশে থাকবে। যখনই ডাকবেন, আমরা সাড়া দেব।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ‘স্তন ক্যান্সার শুরুতেই ধরা পড়লে শতভাগ নিরাময় সম্ভব। এজন্য লজ্জা বা ভয় না পেয়ে যথাসময়ে স্ক্রিনিং করাতে হবে।’

তিনি জানান, এখন অনেক ক্ষেত্রে ৩০ বছরের নিচেও স্তন ক্যান্সার হতে দেখা যাচ্ছে। তাই বয়স না দেখে, কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক