১৯ অগাস্ট, ২০২৫ ০৩:০৮ পিএম

সমাজ পরিবর্তনে চিকিৎসকদের ভূমিকা অনস্বীকার্য: ড. মাসুদ

সমাজ পরিবর্তনে চিকিৎসকদের ভূমিকা অনস্বীকার্য: ড. মাসুদ
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মেডিকেল বিভাগের শিক্ষা বৈঠকে ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সমাজ পরিবর্তনে চিকিৎসকদের ভূমিকা অনস্বীকার্য বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মেডিকেল বিভাগের ষান্মাসিক শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

চিকিৎসকরা সমাজের প্রভাবশালী শ্রেণি উল্লেখ করে ড. মাসুদ বলেন, সমাজ পরিবর্তনে তাদের ভূমিকা ও সচেতনতা সৃষ্টির বিষয়টি অনস্বীকার্য।

একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক নির্বাচন সময়ের দাবি বলেও এ সময় মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক এই সভাপতি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

চিকিৎসকদের নীতি-নৈতিকতার প্রশ্নে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডাক্তার শুধু রোগীর চিকিৎসক নন, তিনি সমাজের পথপ্রদর্শকও। তাই মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পেশাগত দায়িত্ব পালনে আপসহীন থাকতে হবে।’

শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী জোন-১ এর সহকারী পরিচালক অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন। অনুষ্ঠানে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শূরা সদস্য ও মেডিকেল বিভাগ দক্ষিণের সভাপতি বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. এমজি ফারুক হোসেন। সঞ্চালনায় ছিলেন জামায়াত মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও মেডিকেল বিভাগ দক্ষিণের সেক্রেটারি বিশিষ্ট নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত