১০ অগাস্ট, ২০২৫ ০৭:৩৮ পিএম
বিজয়ী ডা. হারুন-ডা. শাকিল প্যানেলকে অভিনন্দন

ড্যাবের নতুন নেতৃত্বের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে এনডিএফের আগ্রহ প্রকাশ

ড্যাবের নতুন নেতৃত্বের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে এনডিএফের আগ্রহ প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন অর রশীদ ও মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

আজ রোববার (১০ আগস্ট) এক বিবৃতিতে এ অভিনন্দন জানান তারা।

এনডিএফের অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।’

‘এনডিএফ নেতৃবৃন্দ ড্যাবের নব-নির্বাচিত নেতৃত্বের সাথে চিকিৎসকদের অধিকারসহ জনগণের স্বাস্থ্যের অধিকার আদায় এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন’—যোগ করা হয় বিবৃতিতে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত