১০ অগাস্ট, ২০২৫ ০৫:৩৪ পিএম

ড্যাবের নতুন নেতৃত্বকে বিএমটিএ’র অভিনন্দন

ড্যাবের নতুন নেতৃত্বকে বিএমটিএ’র অভিনন্দন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৫–এ পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ)। আজ (১০ আগস্ট) বিএমটিএ’র পক্ষথেকে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

গত ৯ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ এক হাজার ৩৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক পেয়েছেন এক হাজার ২০২ ভোট।

মহাসচিব পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক হাজার ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুস শাকুর খান পেয়েছেন এক হাজার ০৭৯ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু নির্বাচিত হন। সবাই হারুন-শাকিল প্যানেলের প্রার্থী ছিলেন এবং পূর্ণ প্যানেল জয়ী হয়েছে।

নির্বাচনের ফল ঘোষণার পর নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএমটিএ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস এম ওবাইদুর রহমান এবং ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম এক যুক্ত বিবৃতিতে বলেন,

‘হারুন-শাকিল পরিষদের এই জয় চিকিৎসক সমাজের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। আমরা আশা করি, নবনির্বাচিত নেতৃবৃন্দ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবেন।’

বিবৃতিটি বিএমটিএ কেন্দ্রীয় কমিটির পক্ষে পাঠান মো. ফরহাদ হোসেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত