১১ মার্চ, ২০২৫ ০৭:৩৭ পিএম

বুধবারের কর্মসূচি ঘোষণা করলো চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা

বুধবারের কর্মসূচি ঘোষণা করলো চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল বুধবারের (১২ মার্চ) কর্মসূচি ঘোষণা করলো পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সর্বস্তরের চিকিৎস ও মেডিকেল শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

কর্মসূচির আওতায় সারা দেশের মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

সরকারি বেসরকারি সকল হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা এবং বৈকালিক সেবা বন্ধ থাকবে। তবে হাসপাতালের জরুরি সেবা বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ক্যাজুয়ালটি বিভাগ, এডমিশন ইউনিট, লেবার ওয়ার্ড চালু থাকবে।

চিকিৎস এবং মেডিকেল শিক্ষার্থীদের ডাকা এই মহা সমাবেশে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা ও ঢাকার বাইরের সকল চিকিৎস এবং মেডিকেল শিক্ষার্থীদের সকাল ১১টায় যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনার হতে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

চিকিৎসকরা বলেন, জনসাধারণকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করে সুচিকিৎসা নিশ্চিত করা, স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চিকিৎসা পেশায় মর্যাদা রক্ষায় চিকিৎসক সমাজ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান আমলাতান্ত্রিত কূটকৌশলের প্রতিবাদে এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে।

এসআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক