৩১ জানুয়ারী, ২০২৫ ০৭:৩২ পিএম

জানুয়ারিতে ডেঙ্গুতে প্রাণহানি ১০, হাসপাতালে ভর্তি ১১৬১ জন

জানুয়ারিতে ডেঙ্গুতে প্রাণহানি ১০, হাসপাতালে ভর্তি ১১৬১ জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি জানুয়ারির ৩১ দিনে মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা ১০ জনেই স্থির রয়েছে। আর সবমিলিয়ে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬১ জন।

শুক্রবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন এবং চট্টগ্রাম বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি। চলতি জানুয়ারির প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৬১ জন। আর এই সময়ে মশাবাহিত রোগটিতে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। সবমিলিয়ে জানুয়ারির ৩১ দিনে ডেঙ্গুতে ডিএসসিসিতে ৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে বছরের প্রথম ৩১ দিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ডিএসসিসিতে ২৩৬ জন, ঢাকা বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ডিএনসিসিতে ১৮৫ জন, বরিশাল বিভাগে ১৮৪ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক