০১ জানুয়ারী, ২০২৫ ১২:৫২ পিএম

নতুন বছর: রাতে আতশবাজির ধোঁয়ায় অস্বাস্থ্যকর সকালের বাতাস

নতুন বছর: রাতে আতশবাজির ধোঁয়ায় অস্বাস্থ্যকর সকালের বাতাস

মেডিভয়েস রিপোর্ট: ইংরেজি বর্ষবরণ (২০২৫) উপলক্ষে ব্যাপক হারে পটকা এবং আতশবাজি ফুটে রাজধানী ঢাকায়। পটকা আর আতশবাজির ধোঁয়ায় ভারী হয়ে ওঠে বাতাস। আজ সকালে ঢাকার বাতাস স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে, বায়ুদূষণের তালিকায় অষ্টম স্থানে  অবস্থান করছে ঢাকা।

আজ বুধবার (১ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্যানুযায়ী, (২১২) স্কোর নিয়ে অষ্টমস্থানে অবস্থান করছিল রাজধানী ঢাকা।

এ সময় দূষিত জলবায়ু শহরের তালিকায় ৪১৯ স্কোর নিয়ে প্রথম স্থানে অবস্থান করছিল জার্মানির শহর মিউনিখ। ২৭৯ স্কোর নিয়ে  দ্বিতীয় স্থানে অবস্থানে করছে কসোভোর প্রিস্তানা। আর ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় স্থান দখল করে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।

আজ সকালে ঢাকায় সবচেয়ে বেশি দূষিত বায়ু বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (২৮৩) ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৫২), কল্যাণপুর (২৩৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৭), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল এলাকা (২২৮), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২২৩), গুলশান-২ এর রব ভবন এলাকা (২১৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২১১), গুলশান লেক পার্ক (২০৯) ও গুলশান-বাড্ডা লিংক রোড (২০৫)।

কিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়। অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ১৫১ থেকে ২০০ পর্যন্ত। খুব অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ২০১ থেকে ৩০০।

এ অবস্থায় শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়, যা নগরবাসী জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

টিআই/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক