০৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৭ পিএম

চলে গেলেন ডা. এম এ হাই

চলে গেলেন ডা. এম এ হাই
ডা. এম এ হাই। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পার্কভিউ হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের সাবেক চেয়ারম্যান ডা. এম এ হাই মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক স্বাক্ষরিত এক শোকবার্তায় সকালে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘আমরা অত্যন্ত গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, পার্কভিউ হেলথ কেয়ার (প্রা.) লিমিটেড এর প্রাক্তন চেয়ারম্যান জনাব ডা. এম এ হাই, অদ্য ০৫/১২/২০২৪ ইং তারিখ ভোর ৪:০০ ঘটিকায় রাজধানী ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ অদ্য বাদ মাগরিব হযরত শাহ জালাল (রহ) এর দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।’

শোকবার্তায় বলা হয়, ‘তাঁর মৃত্যুতে পার্কভিউ মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক