ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৯৬১
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৯৬১ জন। এ সময় ছাড়পত্র পেয়েছেন ৮০৮ জন।
শনিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ২৭১ জনের মৃত্যু হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা, অপরজন খুলনা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে)।
হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯, ঢাকা উত্তর সিটিতে ২২৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭, খুলনা বিভাগে ১০৫ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুরে এক এবং সিলেটে পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৬৬৩ জন মানুষ। ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৪৫৫ জন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
এনএআর/
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬