২৩ অক্টোবর, ২০২৪ ১১:০৪ এএম

প্রধান উপদেষ্টার চিকিৎসায় টিম গঠন নৈমিত্তিক বিষয়: বিএসএমএমইউ ভিসি

প্রধান উপদেষ্টার চিকিৎসায় টিম গঠন নৈমিত্তিক বিষয়: বিএসএমএমইউ ভিসি
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, অধ্যাপক মো. সায়েদুর রহমান। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসার চিকিৎসায় ডিকেল টিম গঠন নৈমিত্তিক বিষয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান।

আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করে এ নিয়ে অনুমাননির্ভর সকল তথ্য গুজব বলে উল্লেখ করেন তিনি।

বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর বলেন, ‘এটি একটি রুটিন বিষয়। যে কোনো রাষ্ট্র প্রধানের জন্যই বঙ্গবন্ধু মেডিকেলে আগে থেকেই এ রকম টিম প্রস্তুত করা থাকে। এটি প্রধান উপদেষ্টার অসুস্থতাজনিত বা এ রকম কিছুই নয়।

অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, আগের সরকারপ্রধান পরিবর্তন হওয়ায় তার জন্য গঠিত মেডিকেল টিমটি ভেঙে দেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মেই অন্তর্বর্তী সরকার প্রধানের জন্য নতুন টিম গঠন করা হয়েছে।

এ নিয়ে অনুমাননির্ভর সকল বক্তব্য গুজব উল্লেখ করে থেকে বিরত থাকার অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।

মঙ্গলবার রাতে এক বার্তায় তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) বিএসএমএমইউর অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে একটি টিম গঠন করা হয়।

অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইন্টেনশিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মোস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, প্রধান উপদেষ্টার জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আইসিইউ-২ এবং দুই নম্বর বেড সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জরুরি রাত্রিকালীন চিকিৎসার জন্য সাতজন চিকিৎসকের টিমকে আলাদা করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাত চিকিৎসকের মধ্যে তিনজন কার্ডিয়াক, অ্যানাস্থেসিয়ার ও সিনিয়র চিকিৎসক। এ ছাড়া আইসিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসককেও টিমে রাখা হয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক