২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু সাতজনের, আক্রান্ত ১১৩৯
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ১৩৯ জন। এ সময় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১১২ জন।
মঙ্গলবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ২৫৭ জনের মৃত্যু হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃতদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন করে রয়েছেন। এ ছাড়া বরিশাল, ঢাকা বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা রয়েছেন একজন করে।
হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৫, ঢাকা উত্তর সিটিতে ২৩০, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৯, খুলনা বিভাগে ১২১ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রংপুর ১৬ এবং সিলেটে চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৫৮ জন মানুষ। ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ৯৬৩ জন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
এনএআর/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫