০৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫১ পিএম

বিএসএমএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার

বিএসএমএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার
অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভিসি (শিক্ষা ও গবেষণা) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্ট্রিস্ট্রি এন্ড এন্ডওডন্টিকস বিভাগের অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫ (১) ধারা অনুসারে বিএসএমএমইউর কনজারভেটিভ ডেন্ট্রিস্ট্রি এন্ড এন্ডওডন্টিকস বিভাগের অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদারকে নিম্নবর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা ও গবেষণা) এর শূন্য পদে নিয়োগ করা হলো।  প্রো-ভিসি (শিক্ষা ও গবেষণা) হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ হবে চার বছর।

অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ডেন্টাল পেশায় প্রথম এফসিপিএস ডিগ্রিধারী দন্তরোগ বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান্স এন্ড সার্জনসের (বিসিপিএস) ডেন্টিস্ট্রি অনুষদের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নটরডেম কলেজের সাবেক এই শিক্ষার্থী অধ্যাপক ডা. হাওলাদার যুক্তরাজ্যের রয়েল কলেজ অফ ফিজিসিয়ান্স এন্ড সার্জনস অফ গ্ল্যাসগো থেকে এফডিএসআরসিপিএস ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা জীবনে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফরনিয়া, বাংলাদেশের বিসিপিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।

কর্মজীবনে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধানসহ উক্ত মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক, ঢাকা ডেন্টাল কলেজের প্রভাষক এবং চট্রগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির তিনবার নির্বাচিত সদস্য এবং নির্বাচিত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক