১৮ অগাস্ট, ২০২৪ ০৩:১৬ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ বাতিল

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ বাতিল
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রোববার (১৮ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের (কোড নম্বর ৩৮০১৩) সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।

২০২০ সালের ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ডা. খুরশীদ আলম। এর আগে তিনি আলম ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।