১৩ জুন, ২০২৪ ০৪:৩২ পিএম

বাংলাদেশে ১০ শিশুর ৯ জনই পারিবারিক সহিংসতার শিকার: ইউনিসেফ 

বাংলাদেশে ১০ শিশুর ৯ জনই পারিবারিক সহিংসতার শিকার: ইউনিসেফ 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে এক থেকে ১৪ বছর বয়সী প্রতি ১০ শিশুর মধ্যে নয়জন সহিংসতার শিকার হয় বলে জানিয়েছে ইউনিসেফ। আজ বৃহস্পতিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি।

সম্প্রতি বিশ্বে প্রথমবারের মতো উদযাপিত আন্তর্জাতিক খেলাধুলা দিবসে প্রকাশিত তথ্যে জানা যায়, বিশ্বব্যাপী পাঁচ বছর বয়স পর্যন্ত ৪০ কোটি শিশুর মধ্যে প্রতি ১০ শিশুর ছয়জনই বাসায় নিয়মিত শারীরিক নির্যাতন বা আঘাতের শিকার হয়।

ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট বলেন, ‘আমাদের অংশীদারত্ব এবং কমিউনিটি নেতৃত্বাধীন কর্মপদ্ধতির মাধ্যমে পরিবারকে শক্তিশালী করার জন্য বিনিয়োগের মাধ্যমে সহিংসতা এবং ক্ষতিকারক অনুশীলন থেকে ১৬ লাখেরও বেশি শিশু ও নারীকে সুরক্ষা প্রদান করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছি এবং উল্লেখযোগ্য অগ্রগতি করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি শিশু উন্নতি লাভ করতে পারবে এবং তার সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হবে।’ কেবল গত বছরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্পোর্টস ফর ডেভেলপমেন্ট (এসফোরডি) কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৪৫ লাখ বাবা-মায়ের কাছে পৌঁছাতে পেরেছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং আরও কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে ইউনিসেফ যৌথভাবে অসহায় পরিবার, কমিউনিটি এবং শিশু ও কিশোর-কিশোরীদের জন্য সহিংসতামুক্ত ও সুরক্ষামূলক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

ইউনিসেফ জানিয়েছে, সব শিশু যেন খেলাধুলায় অংশ নিতে পারে সেই সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ এই প্রচেষ্টায় কারিগরি ও অর্থনৈতিক সহায়তা দিচ্ছে। স্পোর্টস ফর ডেভেলপমেন্ট পিছিয়ে পড়া জেলাগুলোতে বাবা-মায়েদের সম্পৃক্ত করে শিশুর নিরাপত্তা ও সহিংসতা প্রতিরোধ নিয়ে আলোচনাসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। 

প্রসঙ্গত, ইউনিসেফ দেশের ৪৩টি জেলায় ২ হাজার ১৭০টি শিশু সুরক্ষা কমিউনিটি কেন্দ্র (চাইল্ড প্রটেকশন কমিউনিটি হাব-সিপিসিএইচএস) গড়ে তুলেছে। এসব কেন্দ্র শিশু ও তার পরিবারের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে ভূমিকা রাখে। এখান থেকে শিশুদের প্রয়োজনীয় সুরক্ষামূলক সেবাসমূহ, বিনোদনমূলক কর্মকাণ্ড ও মনো-সামাজিক সহায়তা দেওয়া হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক