২৯ মার্চ, ২০২৪ ০৮:৫২ পিএম

নার্সিং লাইসেন্সিং পরীক্ষায় ১১ হাজারের মধ্যে উত্তীর্ণ ২ হাজার ৮২৬ 

নার্সিং লাইসেন্সিং পরীক্ষায় ১১ হাজারের মধ্যে উত্তীর্ণ ২ হাজার ৮২৬ 
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং লাইসেন্সি পরীক্ষায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ১১ হাজার নার্সিং শিক্ষার্থী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৮২৬ জন।

আজ শুক্রবার (২৯ মার্চ) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীন ২৯ মার্চ ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত কম্প্রিহেন্সিভ (লাইসেন্সিং) পরীক্ষার ফলাফল কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অনুমোদনক্রমে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ক্রমানুযায়ী প্রকাশ করা হলো।’

এ ছাড়া অনুষ্ঠিত পরীক্ষায় ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ১ হাজার ৫৬৮ শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ২১০ জন, বিএসসি ইন নার্সিংয়ের (বেসিক) ২ হাজার ৩২০ জন শিক্ষার্থী মধ্যে দুই হাজার ৫২ জন, ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজির ১৪ জন শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্সিং
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক