১৪ মার্চ, ২০২৪ ০৮:২৬ পিএম

ভাতা আদায়ে শনিবার বিসিপিএসে যাবেন বেসরকারি প্রশিক্ষণার্থীরা 

ভাতা আদায়ে শনিবার বিসিপিএসে যাবেন বেসরকারি প্রশিক্ষণার্থীরা 
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ভাতা আদায়ে শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) যাবেন অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোতে অধ্যয়নরত বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। পাশাপাশি একই দিন বর্ধিত বকেয়া ভাতা আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যাবেন রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) এমন সিদ্ধান্ত হয়েছে বিকেলে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন তাঁরা।

প্রশিক্ষণার্থী চিকিৎসকরা জানিয়েছেন, গত ৯ মাস ধরে ভাতা পাচ্ছেন না এফসিপিএসে অধ্যয়নরত বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা। ফলে ধার-দেনা করে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে তাঁদের। আর রমজানের আগে রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের গত ছয় মাসের বর্ধিত বকেয়া ভাতা ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু রমজান শুরু হয়ে গেলেও তা পাননি তাঁরা।

এফসিসিপিএস প্রশিক্ষণার্থী চিকিৎসকরা বলেন, নির্ধারিত সময়ের কয়েক মাস পরেও ভাতা না পেয়ে অনেকেই সাময়িকের জন্য কোর্স থেকে সরে পড়ছেন।

বিসিপিএস জানিয়েছে, অর্থ বিভাগ থেকে টাকা না আসায় ভাতা দিতে বিলম্ব হচ্ছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, ভাতা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার নীতিমালাসহ প্রয়োজনীয় কাগজপত্র স্বাস্থ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে অর্থ বিভাগে পাঠানো হয়েছে। বিষয়টি অর্থে বিবেচনাধীন আছে, অনুমোদন হলেই ভাতা হয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) অধ্যয়নত একজন এফসিপিএস প্রশিক্ষণার্থী চিকিৎসক মেডিভয়েসকে বলেন, ‘ছয় মাস পর পর আমাদেরকে ভাতা প্রদান করা হয়। এর মধ্যে আমরা কোনো ভাতা পাই না। ফলে একবার ভাতা পাওয়ার পর অপেক্ষায় থাকি, পরবর্তী ভাতা কখন আসবে। কিন্তু আট মাস অতিবাহিত হয়ে গেলো, এখনো ভাতা পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘বিসিপিএসের নিয়ম অনুযায়ী গত বছরের জুলাই মাসে ভাতা পাওয়ার পর চলতি বছরের জানুয়ারির শুরুতে ভাতা পাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় তিন মাস পরও আমরা ভাতা পাচ্ছি না।’

ঢামেকের ওই শিক্ষার্থী আরও বলেন, ‘দীর্ঘ পাঁচ বছরের এমবিবিএস এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করার পর প্রায় এক বছর সীমাহীন পরিশ্রম করে গত সেশনে স্বপ্নের পোস্ট গ্র্যাজুয়েশন এফসিপিএসে সুযোগ পাই। কোর্সে যুক্ত হওয়ার পর জানতে পারি, এখানে অধ্যয়নরত প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান করা হয় ছয় মাস পর পর। ঋণ করে প্রস্তুতি নিয়ে কোর্সে সুযোগ পাই। এর পর আরও ছয় মাস সম্মানি ভাতা পাবো না ভেবে, সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আর্থিক বিবেচনায় তখন প্রশিক্ষণ শুরু করতে পারিনি। আর্থিক সংকট কাটিয়ে উঠতে তখন বাইরে জিপি প্র্যাকটিস শুরু করি। এভাবে কিছু টাকা সঞ্চয় করে কোর্সে যুক্ত হই। এই সঞ্চিত টাকায় ছয় মাস পড়াশোনার পর ভাতা পেতে অপেক্ষায় ছিলাম। কিন্তু নির্ধারিত সময়ের পর আরও দুই মাস অতিবাহিত হলেও বিসিপিএস থেকে কোনো ভাতা পাইনি। অথচ ছয় মাস পর ভাতা দেওয়ার বিষয়ে বিসিপিএসের প্রতিশ্রুতি রয়েছে। বিসিপিএস তাদের প্রতিশ্রুতি ৯ মাসে পূরণ করতে না পারায় আবার বাধ্য হলাম প্রশিক্ষণ থেকে নিজেকে সরিয়ে নিতে। স্বপ্নের এফসিপিএস স্বপ্নই রয়ে গেলো।’

এই প্রশিক্ষণার্থী আরও বলেন, ‘দুর্মূল্যের বাজারে ঋণের বোঝা মাথায় নিয়ে একজন চিকিৎসকের পক্ষে আর কত দিন জীবন নির্বাহ করা সম্ভব? এ পরিস্থিতিতে পরিবার, বৃদ্ধ বাবা-মার খোঁজ-খবর নেওয়া যেন আমাদের জন্য এক ধরনের বিলাসিতা।’

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত