১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:২০ পিএম

ঢাবির চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফল প্রকাশ 

ঢাবির চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফল প্রকাশ 
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার এ ফলাফল প্রকাশিত হয়।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ঢাবি চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে জানান, এ সপ্তাহে চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফল ঘোষণা করা হবে। 

বেশ কিছু খাতায় নম্বরে ভুল থাকায় আবার সংশোধন করতে গিয়ে সময় ক্ষেপণ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ কারণে তবে এ সপ্তাহে ফলাফল প্রকাশ করা যাবে। আমাদের তরফ থেকে সকল কার্যক্রম সম্পন্ন করে নিয়ন্ত্রক অফিসের জমা দেওয়া হয়েছে। এ সপ্তাহের যে কোনো দিন ফলাফল প্রকাশিত হবে।’

প্রসঙ্গত, নভেম্বর ২০২৩ এর চূড়ান্ত প্রফের লিখিত পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়ে চলে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ পরীক্ষা কেন্দ্র এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি দিন সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে, চলে দুপুর একটা পর্যন্ত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক