০৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:৪৫ পিএম
বাংলাদেশ ডেন্টাল কলেজের একাডেমিক অনুমোদন নবায়ন
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা বিভাগের এক নোটিসে এ কথা জানানো হয়েছে। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি বাংলাদেশ ডেন্টাল কলেজের একাডেমিক অনুমোদন নবায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা বিভাগের এক নোটিসে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে সূত্রোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে বেসরকারি বাংলাদেশ ডেন্টাল কলেজ, ধানমন্ডি, ঢাকা-এর ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নির্দেশক্রমে নবায়ন করা হলো।’
বেসরকারি বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো নবায়নের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ডিএমসি লিভার ফেস্টে বিশেষজ্ঞরা
লিভারে আক্রান্ত পাঁচ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম
ডিএমসি লিভার ফেস্টে বিশেষজ্ঞরা
লিভারে আক্রান্ত পাঁচ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম
জ্যেষ্ঠ অধ্যাপকদের উপেক্ষা
আইসিএমএইচের শিশু বিভাগের প্রধান করা হলো আওয়ামীপন্থী চিকিৎসককে
এই বিভাগের সর্বাধিক পঠিত