৩১ জানুয়ারী, ২০২৪ ০১:০১ পিএম

অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা

অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা
অভিযানের সময় শহরের মৌলভীপাড়ায় হিউম্যান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ পাওয়া যায়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অনিবন্ধিত ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে দেশব্যাপী স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে শহরের মৌলভীপাড়ায় নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টার এবং শিশু ও জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে ব্যবহৃত ওষুধ সামগ্রী ও যন্ত্রপাতি পাওয়া যায়। পাশাপাশি প্যাথলজি পরীক্ষায় পাওয়া যায় অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ।

পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাদের সর্তক করা হয়।

পরবর্তীতে জেলা শহরের মৌলভীপাড়ায় হিউম্যান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অভিযান চলাকালে বন্ধ পাওয়া যায়। প্রতিষ্ঠানের মালিক ও কর্তব্যরত কর্মীরা ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে তালা লাগিয়ে পলিয়ে যায়।

অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা.শামীমা সুলতানা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সম্বিতা চক্রবর্তী, ডা. মো. আরিফুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মো. সফিউর রহমান ও সদর মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) মো. আশরাফুর রহমান হিমেল জানান, ‘জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে জেলা শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।’

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক