১৮ জানুয়ারী, ২০২৪ ১০:২৫ এএম

গোপালগঞ্জে দালাল চক্রের ৭ সদস্য আটক, ক্লিনিক বন্ধ 

গোপালগঞ্জে দালাল চক্রের ৭ সদস্য আটক, ক্লিনিক বন্ধ 
দালাল চক্রের সাত সদস্যকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জানুয়ারি) তাদেরকে এ জরিমানা করা হয়। এ ছাড়াও শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুরুতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দালাল চক্রের সাত সদস্যকে জেল-জরিমানা করা হয়। 

পরে জেনারেল হাসপাতাল সংলগ্ন নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, শিকদার-অর্থীন ডায়াগনস্টিক সেন্টার ও আল রাজী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেসব প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া দালাল চক্রের চার সদস্যকে চিহ্নিত করে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল এবং তিন সদস্যকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়।

প্রতিশ্রুত সেবা নিশ্চিত না করা পর্যন্ত শহরের সেতু ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে এবং তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নিপা বেপারী, মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান, গণমাধ্যমকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক