গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এম জাকারিয়ার মারা গেছেন
মেডিভয়েস রিপোর্ট: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু এম জাকারিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে জাকারিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আছর বারিধারা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এম জাকারিয়া জাহাজ ব্যবসায়ী ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করেন তিনি। মুক্তিযুদ্ধ পরবর্তী তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে ও এর উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখেন।
তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান ট্রাস্টি চেয়ারপারসন ও গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আলতাফুন্নেসার স্বামী। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
টিআই