ডা. মো. ফজলুল কবির পাভেল

ডা. মো. ফজলুল কবির পাভেল

মেডিকেল অফিসার, 
২৫০ শয্যা হাসপাতাল, জয়পুরহাট


১০ নভেম্বর, ২০২৩ ১২:০৪ পিএম

ইন্টারনেট দেখে রোগ নির্ণয়ের বিপদ 

ইন্টারনেট দেখে রোগ নির্ণয়ের বিপদ 
নেটে এসব দেখে শুধু আপনি অস্থির এবং উত্তেজিত হয়ে কিছু কর্টিসোল নিঃসরণ করবেন এবং আপনার চেহারাতে বার্ধক্যের ছাপ চলে আসবে এবং খাবার হজমে ব্যাপক গোলমালের সৃষ্টি হবে!

ইন্টারনেট দেখে রোগ নির্ণয় করতে যাওয়া বা নেট দেখে ‘আমার এটা হয়েছে’—এ ধরনের চিন্তা করে বসা খুব বড় বোকামি!

এই বিষয়ে একটা উদাহরণ দেওয়া যেতে পারে! আপনি হয়তো শরীরে অসারতা অনুভব করছেন এবং আপনি ইন্টারনেটে এটা লিখে সার্চ দিলেন! সেখানে তিনটা ডিজিজ দেখা যেতে পারে!

একটা হতে পারে মাল্টিপল স্ক্লেরোসিস আর একটা হতে পারে মটর নিউরন ডিজিজ এবং অন্য একটি  হতে পারে ব্রেনে ক্যান্সার বা টিউমার!

অথচ দেখা যাবে পরীক্ষা-নিরীক্ষা করলে আপনার এই তিনটার কোনোটিই নেই! এবং সৌভাগ্যক্রমে প্রথম দুইটা খুবই বিরল!

নেটে এসব দেখে শুধু আপনি অস্থির এবং উত্তেজিত হয়ে কিছু কর্টিসোল নিঃসরণ করবেন এবং আপনার চেহারাতে বার্ধক্যের ছাপ চলে আসবে এবং খাবার হজমে ব্যাপক গোলমালের সৃষ্টি হবে! একজন ডাক্তার অনেক কষ্ট করে ছয় বছর পড়াশোনা করে এবং তারপরে তাকে আবার কোন একটা বিষয়ের উপর আরো পাঁচ বছর পড়াশোনা করতে হয়!

সুতরাং যারা ভাবেন, যে ডাক্তার কয়েক মিনিট শুনেই ঠাস করে একটা ওষুধ লিখে দিলেন, ব্যাপারটা আসলে এ রকম না। এখানে অনেক চিন্তার বিষয় থাকে এবং অনেক পরিশ্রম জড়িত থাকে!

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক