১৮ অক্টোবর, ২০২৩ ০২:০৫ পিএম

মমেক হাসপাতালে হৃদরোগ বিভাগে ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’ উদ্বোধন 

মমেক হাসপাতালে হৃদরোগ বিভাগে ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’ উদ্বোধন 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ‘হার্ট ফেইলিউর ক্লিনিকের’ উদ্বোধন করা হয়েছে। গত ১১ অক্টোবর এ ক্লিনিকের উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ বিভাগ ও এর আশপাশের দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য হৃদরোগীদের সুচিকিৎসার জন্য এ ক্লিনিক যথাযথ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. গোলাম ফেরদৌসের উদ্যোগে মমেক হাসপাতালে এই প্রশংসনীয় কার্যক্রমটি শুরু হয়েছে এবং এর আগেও তার উদ্যোগে ক্যাথল্যাব (হৃদরোগীদের এনজিওগ্রামের) ব্যবস্থা করা হয়েছে এখানে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশন (ইউজিসি) অধ্যাপক ডা.সজল কৃষ্ণ ব্যানার্জী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.আব্দুল্লাহ আল শাফী মজুমদার, মমেক হাসপাতাল হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.গনপতি আদিত্য, সহযোগী অধ্যাপক ডা.খোরশেদ আলম, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবং হাসপাতালের উপপরিচালক ডা.জাকিউল ইসলাম।

উপস্থিত সকল বিশেষজ্ঞদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা ‘হার্ট ফেইলিউর ক্লিনিকটির’ যাত্রাকে আরও সুন্দর ও সাফল্যমন্ডিত করবে এবং রোগীদের সেবা ও উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি বিভিন্ন গবেষণা ও একাডেমিক কার্যক্রমেও একটি ভবিষ্যত মাইলফলক হয়ে থাকবে বলে আশা ব্যাক্ত করছেন আয়োজকরা।

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক