১৮ অক্টোবর, ২০২৩ ০৯:৪৮ এএম

গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত ৫০০

গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত ৫০০
ছবি আল জাজিরা

মেডিভয়েস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় আল–আহলি আরব নামের একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা ‘নিরাপদ’ভেবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে বোমা হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মধ্য গাজার এই হাসপাতালে হামলা চালানো হয় বলে গাজার শাসক গোষ্ঠী হামাস জানিয়েছে। 

এক বিবৃতিতে গাজার সরকার বলেছে, ‘হাসপাতালটিতে কয়েকশ আহত ও অসুস্থ মানুষ ছিলেন। এ ছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষও এখানে ছিলেন।’

বিবিসি জানিয়েছে, ওই হাসপাতালটির একটি হলরুমে কয়েকশ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। মূলত বিমান হামলা থেকে বাঁচতেই হাসপাতালে গিয়েছিলেন তারা। তবে সেখানেও চালানো হয়েছে নৃশংসতা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার পর সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর আগে গত ১১ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যুর খবর জানিয়েছিল উপত্যকাটির কর্তৃপক্ষ। হামলায় অন্তত সাড়ে ১২ হাজার মানুষ আহত হয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও