১৭ অক্টোবর, ২০২৩ ০১:৩৫ পিএম

ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত সিটি ডেন্টালের ডা. সৈকত

ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত সিটি ডেন্টালের ডা. সৈকত
হাসপাতালে চিকিৎসাধীন ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকত। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিটি ডেন্টাল কলেজের ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকত। সোমবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি।

পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের (নিন্স) আইসিইউতে ভর্তি আছেন। 

বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশনের (বিডিএফ) চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. সৈকতের স্পাইনাল কর্ড ও ফ্রন্টাল বোনসসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে (নিন্স) নেওয়া হয়েছে। আজকে অপারেশন করার কথা ছিল, তবে এনেস্থিসিয়ার জন্য ফিট না দেখে অপারেশন করা সম্ভব হয়নি।

ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকতের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে। গাংনী পাইলট স্কুল থেকে এসএসসি ও সন্ধানী কলেজ থেকে এইচএসসি পাস করেন ডা. সৈকত। তিনি বর্তমানে প্রাইভেট প্র‍্যাক্টিস করেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য কথাসাহিত্যিক ও গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক রফিকুর রশিদ রিজভীর ছোট ছেলে তিনি।

এমইউ/এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক