০৪ অক্টোবর, ২০২৩ ০৯:৫২ এএম

ক্যান্সার ইনস্টিটিউটে মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং 

ক্যান্সার ইনস্টিটিউটে মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং 
বিশ্বে প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে নতুন কয়েকলাখ নারী এবং স্তন ক্যান্সার মৃত্যুর অন্যতম কারণ।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) উদ্যোগে ‘অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৩’ উপলক্ষে মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্যক্রম চালু করা হয়েছে। হাসপাতালের ব্লক সি এর ১০২ নম্বর রুমে বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং করা যাবে।

স্বাস্থ্য সেবা অধিদপ্তর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘অক্টোবর মাসে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে। প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে নিয়মিত নিজের স্তন নিজেই পরীক্ষা করার মাধ্যমে আমরা স্তনের কোনো অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করে সতর্ক হতে পারি, যাকে বলে- ‘সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ’। ২০ বছর বয়স থেকে এই শিক্ষা দিলে প্রায় শতকরা ৫০ ভাগ রোগ প্রতিরোধ করা সম্ভব।’

বিশ্বে প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে নতুন কয়েকলাখ নারী এবং স্তন ক্যান্সার মৃত্যুর অন্যতম কারণ। বাংলাদেশেও এ সংখ্যাটা খুব কম নয়। দেশে প্রতিবছর প্রায় ২০ হাজার নতুন রোগী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং প্রতিদিন ১৮ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক