০৩ অক্টোবর, ২০২৩ ০৮:৩৩ পিএম

জাপান উদ্ভাবিত ডেঙ্গু টিকায় ডব্লিউএইচও’র অনুমোদন

জাপান উদ্ভাবিত ডেঙ্গু টিকায় ডব্লিউএইচও’র অনুমোদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু ও ম্যালেরিয়ার চিকিৎসায় জাপানের তৈরি টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (২ অক্টোবর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘জাপানের টাকেদা ফার্মাসিউটিক্যালসের টিকার অনুমোদন দেওয়া হয়েছে, নাম কিউডেঙ্গা। ৬–১৬ বছর বয়সীদের দেহে ডেঙ্গু প্রতিরোধে এই টিকা দারুণ কাজ করবে বলে আশা করা যাচ্ছে।’

এর আগে, এই টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ব্রাজিল ও ইন্দোনেশিয়া। এবার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ ছাড়া যুক্তরাজ্যের বানানো ম্যালেরিয়ার টিকার ব্যাপারেও যাবতীয় তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস।

সংবাদমাধ্যম নিপন ডটকম ও নিকেই বলছে, প্রাণঘাতী ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টিপাত। এ কারণে বাড়ছে ডেঙ্গুও।

এ বছর বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে প্রাণ গেছে এক হাজারের বেশি। ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ১১ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক