এমবিবিএস ভর্তি পরীক্ষা এক মাস এগিয়ে আনার পরিকল্পনা
মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গতবারের তুলনায় অন্তত এক মাস এগিয়ে আনার পরিকল্পনায় আছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। করোনায় পিছিয়ে যাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে গতবারের ধারাবাহিকতায় এবারও এ চেষ্টা অব্যাহত রাখবে অধিদপ্তর। তবে জাতীয় সংসদ নির্বাচনসহ পারিপার্শ্বিক একাধিক বিষয়ের ওপর নির্ভর করছে পরীক্ষা আয়োজনের বিষয়টি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এবার মেডিকেল ভর্তি পরীক্ষা কবে আয়োজন করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো এইচএসসি পরীক্ষা শেষ হয়নি। প্র্যাকটিক্যাল বাকি আছে, এর ষাট দিন পর ফলাফল ঘোষণা করা হবে। এর মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করা হবে। আমরা অবশ্য সব সময় প্রস্তুতই থাকি। এর পর আমরা যখন এ নিয়ে মন্ত্রণালয়ে মিটিং করবো, তখন আমরা একটা তারিখ ঠিক করবো। এখন পর্যন্ত এ নিয়ে কোনো আলোচনা হয়নি। তাছাড়া এ বছর জাতীয় সংসদ নির্বাচন আছে, যার তারিখ আমরা এখনো জানতে পারিনি। পারিপার্শ্বিক এসব বিষয় জানার পর আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত নেবো।’
এ ব্যাপারে প্রাথমিক পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গতবারও পরীক্ষা এগিয়ে এনে ১০ মার্চ আয়োজন করেছিলাম। করোনাজনিত কারণে পিছিয়ে যাওয়ার বিষয়টি পুষিয়ে নেওয়ার যে চেষ্টা, এটা এ বছরও অব্যাহত থাকবে, এটুকু বলতে পারি। যত আগে নেওয়া সম্ভব হয়, আমরা সেটা করবো। কারণ এগিয়ে আনতে না পারলে পূর্বের অবস্থানে যেতে পারবো না।’
তবে এটা শুধু একটি নির্দিষ্ট বিষয় কিংবা তাদের ইচ্ছার ওপর নির্ভরশীল নয় জানিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত। সবগুলো মিলিয়ে সিদ্ধান্ত নেবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, অন্তত এক মাস হলেও যেন আমরা পরীক্ষাটা এগিয়ে আনতে পারি। সম্ভব হলে আরও এগিয়ে আনার চেষ্টা করবো। অর্থাৎ গতবারের চেয়ে এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে।’
গত ১০ মার্চ ২০২২-২৩ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হয় প্রকাশিত হয় ১২ মার্চ।
এই সেশনে মোট পাসের সংখ্যা ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে ছেলেরা পাস করেছে ২০ হাজার ৮১৩ জন, যা শতকরায় ৪২ দশমিক ৩১ শতাংশ ও মেয়েরা পাস করেছে ২৮ হাজার ৩৮১জন অর্থাৎ ৫৭ দশমিক ৬৯ শতাংশ। এর মেধ্যে ছেলেরা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবে এক হাজার ৯৫৭ জন অর্থাৎ ৪৫ শতাংশ। আর মেয়েরা সুযোগ পাবে দুই হাজার ৩৯৩ অর্থাৎ ৫৫ শতাংশ।
তারও আগে ২০২২ সালের ১ এপ্রিল ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।
এমইউ/এসএস
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়