শেরপুরে ৩ ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা
মেডিভয়েস রিপোর্ট: শেরপুর সদর উপজেলায় তিনটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সীলগালা করেছেন জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করে এসব অপারেশন থিয়েটার সীলগালা করেন তিনি।
অনিয়ম পাওয়ার কারণে তিনটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সীলগালা করা হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ক্লিনিক এবং ডেঙ্গু সনাক্ত পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার অতিরিক্ত মূল্য আদায় তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, স্টেনো টাইপিস্ট মাহমুদুল আলম ও অফিস সহায়ক মোস্তাফিজুর রহমান।
অভিযান চলাকালীন সময় ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষ এবং আগত রোগী-দর্শনার্থীদের ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতন করা হয়।